সূরা আর-রা'দ
وَهُوَ ٱلَّذِى مَدَّ ٱلْأَرْضَ وَجَعَلَ فِيهَا رَوَٰسِىَ وَأَنْهَـٰرًا ۖ وَمِن كُلِّ ٱلثَّمَرَٰتِ جَعَلَ فِيهَا زَوْجَيْنِ ٱثْنَيْنِ ۖ يُغْشِى ٱلَّيْلَ ٱلنَّهَارَ ۚ إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَـٰتٍ لِّقَوْمٍ يَتَفَكَّرُونَ
Wa huwal-lażī maddal-arḍa wa ja‘ala fīhā rawāsiya wa anhārā(n), wa min kulliṡ-ṡamarāti ja‘ala fīhā zaujainiṡnaini yugsyil-lailan-nahār(a), inna fī żālika la'āyātil liqaumiy yatafakkarūn(a).
তিনিই ভুমন্ডলকে বিস্তৃত করেছেন এবং তাতে পাহাড় পর্বত ও নদ-নদী স্থাপন করেছেন এবং প্রত্যেক ফলের মধ্যে দু’দু প্রকার সৃষ্টি করে রেখেছেন। তিনি দিনকে রাত্রি দ্বারা আবৃত করেন। এতে তাদের জন্যে নিদর্শণ রয়েছে, যারা চিন্তা করে।
📝 ফুটনোট / টিকা
378) পৃথিবীর ভূপ্রকৃতি সমতল ভূমি ও পর্বতমালা দ্বারা গঠিত, যার মাঝখান দিয়ে নদীসমূহ প্রবাহিত হয়। এই স্থলভাগ ফলমূল উৎপাদনকারী উদ্ভিদ জন্মানোর স্থান, যেগুলোর পরাগায়ন ঘটে ফুলের জোড়া কাঠামোর কারণে—পুরুষ ও স্ত্রী। পৃথিবীর আবর্তনের ফলে এই সবকিছুই দিন ও রাত্রির পরিবর্তনের মধ্য দিয়ে যায়।