সূরা আন-নূর
وَإِذَا بَلَغَ ٱلْأَطْفَـٰلُ مِنكُمُ ٱلْحُلُمَ فَلْيَسْتَـْٔذِنُوا۟ كَمَا ٱسْتَـْٔذَنَ ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ ۚ كَذَٰلِكَ يُبَيِّنُ ٱللَّهُ لَكُمْ ءَايَـٰتِهِۦ ۗ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٌ
Wa iżā balagal-aṭfālu minkumul-ḥuluma falyasta'żinū kamasta'żanal-lażīna min qablihim, każālika yubayyinullāhu lakum āyātih(ī),wallāhu ‘alīmun ḥakīm(un).
তোমাদের সন্তান-সন্ততিরা যখন বায়োপ্রাপ্ত হয়, তারাও যেন তাদের পূর্ববর্তীদের ন্যায় অনুমতি চায়। এমনিভাবে আল্লাহ তাঁর আয়াতসমূহ তোমাদের কাছে বর্ণনা করেন। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।
📝 ফুটনোট / টিকা
524) স্বাধীন ব্যক্তিদের যেসব সন্তান মাহরাম নয় এবং প্রাপ্তবয়স্ক হয়েছে, তারা যদি বাবা-মায়ের শোবার ঘরে প্রবেশ করতে চায়, তবে তাদের অবশ্যই আগে অনুমতি নিতে হবে; যেভাবে এই সূরার ২৭ ও ২৮ নং আয়াতে উল্লেখিত ব্যক্তিদের অনুমতি নেওয়ার কথা বলা হয়েছে।