সূরা আল-আনকাবূত
وَلَمَّآ أَن جَآءَتْ رُسُلُنَا لُوطًا سِىٓءَ بِهِمْ وَضَاقَ بِهِمْ ذَرْعًا وَقَالُوا۟ لَا تَخَفْ وَلَا تَحْزَنْ ۖ إِنَّا مُنَجُّوكَ وَأَهْلَكَ إِلَّا ٱمْرَأَتَكَ كَانَتْ مِنَ ٱلْغَـٰبِرِينَ
Wa lammā an jā'at rusulunā lūṭan sī'a bihim wa ḍāqa bihim żar‘aw wa qālū lā takhaf wa lā taḥzan, innā munajjūka wa ahlaka illamra'ataka kānat minal-gābirīn(a).
যখন আমার প্রেরিত ফেরেশতাগণ লূতের কাছে আগমন করল, তখন তাদের কারণে সে বিষন্ন হয়ে পড়ল এবং তার মন সংকীর্ণ হয়ে গেল। তারা বলল, ভয় করবেন না এবং দুঃখ করবেন না। আমরা আপনাকে ও আপনার পরিবারবর্গকে রক্ষা করবই আপনার স্ত্রী ব্যতীত, সে ধ্বংস প্রাপ্তদের অন্তর্ভূক্ত থাকবে।
📝 ফুটনোট / টিকা
574) নবী লূত (আ.) আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার ফেরেশতা বা দূতদের আগমনে অত্যন্ত চিন্তিত ও মর্মাহত হলেন, কারণ তাঁরা ছিলেন অত্যন্ত সুদর্শন যুবক; অথচ লূতের সম্প্রদায় সমকামিতার উদ্দেশ্যে সুদর্শন যুবকদের অতিশয় পছন্দ করত। তিনি মনে মনে ভাবলেন যে, তাঁর সম্প্রদায়ের পক্ষ থেকে কোনো বিঘ্ন বা আক্রমণ ঘটলে তিনি তাঁদের রক্ষা করতে সমর্থ হবেন না।