সূরা আল-হুজুরাত
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تُقَدِّمُوا۟ بَيْنَ يَدَىِ ٱللَّهِ وَرَسُولِهِۦ ۖ وَٱتَّقُوا۟ ٱللَّهَ ۚ إِنَّ ٱللَّهَ سَمِيعٌ عَلِيمٌ
Yā ayyuhal-lażīna āmanū lā tuqaddimū baina yadayillāhi wa rasūlihī wattaqullāh(a), innallāha samī‘un ‘alīm(un).
মুমিনগণ! তোমরা আল্লাহ ও রসূলের সামনে অগ্রণী হয়ো না এবং আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ সবকিছু শুনেন ও জানেন।
📝 ফুটনোট / টিকা
698) এর অর্থ হলো, যে সকল বিষয়ে আল্লাহ বা তাঁর রাসূলের পক্ষ থেকে স্পষ্ট ব্যাখ্যা আসার সম্ভাবনা রয়েছে, সে সকল বিষয়ে আল্লাহ ও তাঁর রাসূলের সিদ্ধান্তের পূর্বে মুমিনদের কোনো বিধান বা সিদ্ধান্ত চূড়ান্ত করা উচিত নয়।