সূরা আল-আনফাল

إِذْ أَنتُم بِٱلْعُدْوَةِ ٱلدُّنْيَا وَهُم بِٱلْعُدْوَةِ ٱلْقُصْوَىٰ وَٱلرَّكْبُ أَسْفَلَ مِنكُمْ ۚ وَلَوْ تَوَاعَدتُّمْ لَٱخْتَلَفْتُمْ فِى ٱلْمِيعَـٰدِ ۙ وَلَـٰكِن لِّيَقْضِىَ ٱللَّهُ أَمْرًا كَانَ مَفْعُولًا لِّيَهْلِكَ مَنْ هَلَكَ عَنۢ بَيِّنَةٍ وَيَحْيَىٰ مَنْ حَىَّ عَنۢ بَيِّنَةٍ ۗ وَإِنَّ ٱللَّهَ لَسَمِيعٌ عَلِيمٌ

Iż antum bil-‘udwatid-dun-yā wa hum bil-‘udwatil-quṣwā war-rakbu asfala minkum, wa lau tawā‘attum lakhtalaftum fil-mī‘ād(i), wa lākil liyaqḍiyallāhu amran kāna maf‘ūlā(n), liyahlika man halaka ‘am bayyinatiw wa yaḥyā may ḥayya ‘am bayyinah(tin), wa innallāha lasamī‘un ‘alīm(un).

আর যখন তোমরা ছিলে সমরাঙ্গনের এ প্রান্তে আর তারা ছিল সে প্রান্তে অথচ কাফেলা তোমাদের থেকে নীচে নেমে গিয়েছিল। এমতাবস্থায় যদি তোমরা পারস্পরিক অঙ্গীকারাবদ্ধ হতে, তবে তোমরা এক সঙ্গে সে ওয়াদা পালন করতে পারতে না। কিন্তু আল্লাহ তা’আলা এমন এক কাজ করতে চেয়েছিলেন, যা নির্ধারিত হয়ে গিয়েছিল যাতে সে সব লোক নিহত হওয়ার ছিল, প্রমাণ প্রতিষ্ঠার পর এবং যাদের বাঁচার ছিল, তারা বেঁচে থাকে প্রমাণ প্রতিষ্ঠার পর। আর নিশ্চিতই আল্লাহ শ্রবণকারী, বিজ্ঞ।

📝 ফুটনোট / টিকা
315) সেই সময় মুসলিমরা উপত্যকার নিকটবর্তী প্রান্তে (মদীনার দিকে) অবস্থান করছিলেন এবং কাফেররা ছিল উপত্যকার দূরবর্তী প্রান্তে। আর আবু সুফিয়ানের নেতৃত্বাধীন কাফেলাটি সমুদ্র উপকূলবর্তী নিচু এলাকায় বদর থেকে প্রায় ৫ মাইল দূরে অবস্থান করছিল।

সকল আয়াত 75 টি আয়াত
আজই পড়া শুরু করুন

কুরআন পড়া আপনার দৈনন্দিন রুটিনের অংশ করুন। কুরআন টুডে আপনাকে বিভ্রান্তি ছাড়াই পড়া চালিয়ে যেতে সাহায্য করে, একটি সহজ, দ্রুত, ব্যক্তিগত এবং আরামদায়ক অভিজ্ঞতার সাথে।