সূরা আল-আনফাল
وَلَوْ عَلِمَ ٱللَّهُ فِيهِمْ خَيْرًا لَّأَسْمَعَهُمْ ۖ وَلَوْ أَسْمَعَهُمْ لَتَوَلَّوا۟ وَّهُم مُّعْرِضُونَ
Wa lau ‘alimallāhu fīhim khairal la'asma‘ahum, wa lau asma‘ahum latawallau wa hum mu‘riḍūn(a).
বস্তুতঃ আল্লাহ যদি তাদের মধ্যে কিছুমাত্র শুভ চিন্তা জানতেন, তবে তাদেরকে শুনিয়ে দিতেন। আর এখনই যদি তাদের শুনিয়ে দেন, তবে তারা মুখ ঘুরিয়ে পালিয়ে যাবে।
📝 ফুটনোট / টিকা
309) এই আয়াতের অনুমিত শর্তের অর্থ এই নয় যে, আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা জানেন না। বরং এই আয়াতটি তাঁর সর্বজ্ঞাত হওয়ার বিষয়টিকেই দৃঢ়ভাবে নিশ্চিত করে যে, তাদের মধ্যে কোনো কল্যাণ বা ভালো কিছু নেই।
সকল আয়াত 75 টি আয়াত