সূরা ইউসুফ
وَقَالَ ٱلَّذِى ٱشْتَرَىٰهُ مِن مِّصْرَ لِٱمْرَأَتِهِۦٓ أَكْرِمِى مَثْوَىٰهُ عَسَىٰٓ أَن يَنفَعَنَآ أَوْ نَتَّخِذَهُۥ وَلَدًا ۚ وَكَذَٰلِكَ مَكَّنَّا لِيُوسُفَ فِى ٱلْأَرْضِ وَلِنُعَلِّمَهُۥ مِن تَأْوِيلِ ٱلْأَحَادِيثِ ۚ وَٱللَّهُ غَالِبٌ عَلَىٰٓ أَمْرِهِۦ وَلَـٰكِنَّ أَكْثَرَ ٱلنَّاسِ لَا يَعْلَمُونَ
Wa qālal-lażisytarāhu mim miṣra limra'atihī akrimī maṡwāhu ‘asā ay yanfa‘anā au nattakhiżahū waladā(n), wa każālika makkannā liyūsufa fil-arḍ(i), wa linu‘allimahū min ta'wīlil-aḥādīṡ(i), wallāhu gālibun ‘alā amrihī wa lākinna akṡaran-nāsi lā ya‘lamūn(a).
মিসরে যে ব্যক্তি তাকে ক্রয় করল, সে তার স্ত্রীকে বললঃ একে সম্মানে রাখ। সম্ভবতঃ সে আমাদের কাছে আসবে অথবা আমরা তাকে পুত্ররূপে গ্রহণ করে নেব। এমনিভাবে আমি ইউসুফকে এদেশে প্রতিষ্ঠিত করলাম এবং এ জন্যে যে তাকে বাক্যাদির পূর্ণ মর্ম অনুধাবনের পদ্ধতি বিষয়ে শিক্ষা দেই। আল্লাহ নিজ কাজে প্রবল থাকেন, কিন্তু অধিকাংশ লোক তা জানে না।
📝 ফুটনোট / টিকা
368) মিশরের যে ব্যক্তি নবী ইউসুফ (আ.)-কে ক্রয় করেছিলেন, তিনি মিশরের একজন উচ্চপদস্থ কর্মকর্তা বা মন্ত্রী ছিলেন যিনি 'ক্বিফতির আল-আজিজ' নামে পরিচিত ছিলেন। কিছু তাফসির গ্রন্থে তাঁর স্ত্রীর নাম 'রাইল' বলেও উল্লেখ করা হয়েছে। আবার কেউ কেউ তাকে 'জুলাইখা' বা 'জলিখা' নামেও অভিহিত করেন। তবে, এই নামগুলোর উল্লেখকারী বর্ণনাগুলোর সত্যতা নিশ্চিত করা যায় না বা এগুলো নির্ভরযোগ্য নয়।