সূরা ইউসুফ
وَقَالَ لِفِتْيَـٰنِهِ ٱجْعَلُوا۟ بِضَـٰعَتَهُمْ فِى رِحَالِهِمْ لَعَلَّهُمْ يَعْرِفُونَهَآ إِذَا ٱنقَلَبُوٓا۟ إِلَىٰٓ أَهْلِهِمْ لَعَلَّهُمْ يَرْجِعُونَ
Wa qāla lifityānihij‘alū biḍā‘atahum fī riḥālihim la‘allahum ya‘rifūnahā iżanqalabū ilā ahlihim la‘allahum yarji‘ūn(a).
এবং সে ভৃত্যদেরকে বললঃ তাদের পণ্যমূল্য তাদের রসদ-পত্রের মধ্যে রেখে দাও-সম্ভবতঃ তারা গৃহে পৌঁছে তা বুঝতে পারবে, সম্ভবতঃ তারা পুনর্বার আসবে।
📝 ফুটনোট / টিকা
373) অধিকাংশ মুফাসসিরের মতে, খাদ্যশস্যের বিনিময়ে দেওয়ার জন্য নবী ইউসুফ (আ.)-এর ভাইদের নিকট যে পণ্য বা সামগ্রী ছিল, তা ছিল পশুর চামড়া অথবা জুতো। 374) এই পদক্ষেপটি একটি কৌশল হিসেবে নেওয়া হয়েছিল, যেন তাদের প্রতি অনুগ্রহ প্রদর্শনের মাধ্যমে তাদেরকে পুনরায় বিনিয়ামিনসহ মিশরে ফিরে আসতে উদ্বুদ্ধ করা যায়।