সূরা আল-আম্বিয়া
فَفَهَّمْنَـٰهَا سُلَيْمَـٰنَ ۚ وَكُلًّا ءَاتَيْنَا حُكْمًا وَعِلْمًا ۚ وَسَخَّرْنَا مَعَ دَاوُۥدَ ٱلْجِبَالَ يُسَبِّحْنَ وَٱلطَّيْرَ ۚ وَكُنَّا فَـٰعِلِينَ
Fa fahhamnāhā sulaimān(a), wa kullan ātainā ḥukmaw wa ‘ilmā(n), wa sakhkharnā ma‘a dāwūdal-jibāla yusabbiḥna waṭ-ṭair(a), wa kunnā fā‘ilīn(a).
অতঃপর আমি সুলায়মানকে সে ফায়সালা বুঝিয়ে দিয়েছিলাম এবং আমি উভয়কে প্রজ্ঞা ও জ্ঞান দিয়েছিলাম। আমি পর্বত ও পক্ষীসমূহকে দাউদের অনুগত করে দিয়েছিলাম; তারা আমার পবিত্রতা ও মহিমা ঘোষণা করত। এই সমস্ত আমিই করেছিলাম।
📝 ফুটনোট / টিকা
492) ইবনে আব্বাসের বর্ণনা অনুযায়ী, এক দল ছাগল রাতের বেলা একটি ক্ষেতের ফসল নষ্ট করে ফেলেছিল। ফসলের মালিক এই বিষয়টি নিয়ে হযরত দাউদ (আ.)-এর কাছে নালিশ জানান। তিনি ফয়সালা দেন যে, নষ্ট হওয়া ফসলের ক্ষতিপূরণ হিসেবে ছাগলগুলো ফসলের মালিকের কাছে হস্তান্তর করতে হবে। তবে হযরত সুলাইমান (আ.) ফয়সালা দেন যে, ছাগলগুলো সাময়িকভাবে ফসলের মালিককে দেওয়া হোক যেন সে সেগুলো থেকে উপকার (দুধ, পশম ইত্যাদি) ভোগ করতে পারে। পাশাপাশি ছাগলের মালিককে সেই ক্ষেতে নতুন করে ফসল বুনে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। যখন নতুন ফসল তোলার উপযোগী হবে, তখন ছাগলের মালিক তার ছাগলগুলো ফেরত পেয়ে যাবে। হযরত সুলাইমান (আ.)-এর এই ফয়সালাটিই ছিল অধিকতর নিখুঁত ও সঠিক।