সূরা আলে ইমরান
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى ٱلْخَيْرِ وَيَأْمُرُونَ بِٱلْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ ٱلْمُنكَرِ ۚ وَأُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلْمُفْلِحُونَ
Waltakum minkum ummatuy yad‘ūna ilal-khairi wa ya'murūna bil-ma‘rūfi wa yanhauna ‘anil-munkar(i), wa ulā'ika humul-mufliḥūn(a).
আর তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যারা আহবান জানাবে সৎকর্মের প্রতি, নির্দেশ দেবে ভাল কাজের এবং বারণ করবে অন্যায় কাজ থেকে, আর তারাই হলো সফলকাম।
📝 ফুটনোট / টিকা
111) 'মারূফ' (Ma'ruf) হলো সেইসব কল্যাণকর ও সৎ কাজ যার নির্দেশ ধর্ম দিয়েছে এবং যা ব্যক্তি ও সমাজ উভয়ের মঙ্গলের জন্য উপকারী। আর 'মুনকার' (Munkar) হলো প্রত্যেকটি মন্দ ও অসৎ কাজ যা ধর্ম নিষিদ্ধ করেছে এবং যা ব্যক্তি ও সমাজের জীবনকে বিপর্যস্ত ও ধ্বংস করে।