সূরা আলে ইমরান
يَـٰٓأَهْلَ ٱلْكِتَـٰبِ لِمَ تَلْبِسُونَ ٱلْحَقَّ بِٱلْبَـٰطِلِ وَتَكْتُمُونَ ٱلْحَقَّ وَأَنتُمْ تَعْلَمُونَ
Yā ahlal-kitābi lima talbisūnal-ḥaqqa bil-bāṭili wa taktumūnal-ḥaqqa wa antum ta‘lamūn.
হে আহলে কিতাবগণ, কেন তোমরা সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ করছ এবং সত্যকে গোপন করছ, অথচ তোমরা তা জান।
📝 ফুটনোট / টিকা
100) সত্য ও মিথ্যাকে মিশিয়ে দেওয়া বলতে বোঝায়, নবীদের মাধ্যমে প্রেরিত আল্লাহর আয়াতসমূহকে তাদের ধর্মীয় নেতাদের মনগড়া বাতিল ব্যাখ্যার সঙ্গে মিশিয়ে দেওয়া। 101) সত্য গোপন করা বলতে বোঝায়, নবীদের মাধ্যমে আগত আল্লাহর ওহি গোপন করা, যাতে তাওহিদের শিক্ষা এবং নবী মুহাম্মাদ ﷺ-এর আগমনের সুসংবাদ অন্তর্ভুক্ত ছিল।