সূরা আল-ফাতহ

إِنَّ ٱلَّذِينَ يُبَايِعُونَكَ إِنَّمَا يُبَايِعُونَ ٱللَّهَ يَدُ ٱللَّهِ فَوْقَ أَيْدِيهِمْ ۚ فَمَن نَّكَثَ فَإِنَّمَا يَنكُثُ عَلَىٰ نَفْسِهِۦ ۖ وَمَنْ أَوْفَىٰ بِمَا عَـٰهَدَ عَلَيْهُ ٱللَّهَ فَسَيُؤْتِيهِ أَجْرًا عَظِيمًا

Innal-lażīna yubāyi‘ūnaka innamā yubāyi‘ūnallāh(a), yadullāhi fauqa aidīhim, faman nakaṡa fa'innamā yankuṡu ‘alā nafsih(ī), wa man aufā bimā ‘āhada ‘alaihullāha fa sayu'tīhi ajran ‘aẓīmā(n).

যারা আপনার কাছে আনুগত্যের শপথ করে, তারা তো আল্লাহর কাছে আনুগত্যের শপথ করে। আল্লাহর হাত তাদের হাতের উপর রয়েছে। অতএব, যে শপথ ভঙ্গ করে; অতি অবশ্যই সে তা নিজের ক্ষতির জন্যেই করে এবং যে আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূর্ণ করে; আল্লাহ সত্ত্বরই তাকে মহাপুরস্কার দান করবেন।

📝 ফুটনোট / টিকা
692) এটি আল্লাহর গুণবাচক আয়াতসমূহের (আয়াতুস সিফাত) অন্তর্ভুক্ত। এ আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরদের (কুরআনের ব্যাখ্যাকারক) মধ্যে মতভেদ রয়েছে। কেউ কেউ ব্যাখ্যা করেছেন যে, 'হাত' দ্বারা আল্লাহর শক্তি ও ক্ষমতা বোঝানো হয়েছে। আবার কেউ কেউ এটিকে নবী মুহাম্মদ (সা.)-এর নিকট কিছু লোকের দেওয়া আনুগত্যের শপথের ওপর আল্লাহর নজরদারি ও সাক্ষী হিসেবে গণ্য করেছেন।

সকল আয়াত 29 টি আয়াত
আজই পড়া শুরু করুন

কুরআন পড়া আপনার দৈনন্দিন রুটিনের অংশ করুন। কুরআন টুডে আপনাকে বিভ্রান্তি ছাড়াই পড়া চালিয়ে যেতে সাহায্য করে, একটি সহজ, দ্রুত, ব্যক্তিগত এবং আরামদায়ক অভিজ্ঞতার সাথে।