সূরা আল-মা'আরিজ
تَعْرُجُ ٱلْمَلَـٰٓئِكَةُ وَٱلرُّوحُ إِلَيْهِ فِى يَوْمٍ كَانَ مِقْدَارُهُۥ خَمْسِينَ أَلْفَ سَنَةٍ
Ta‘rujul-malā'ikatu war-rūḥu ilaihi fī yaumin kāna miqdāruhū khamsīna alfa sanah(tin).
ফেরেশতাগণ এবং রূহ আল্লাহ তা’আলার দিকে উর্ধ্বগামী হয় এমন একদিনে, যার পরিমাণ পঞ্চাশ হাজার বছর।
📝 ফুটনোট / টিকা
722) এর অর্থ হলো, জিবরাইল (আ.) এবং অন্যান্য ফেরেশতাদের আল্লাহর দরবারে উপস্থিত হতে একদিনের ভ্রমণ বা আরোহণের সময় লাগে। ফেরেশতাদের জগতের একদিন মানুষের জগতের পঞ্চাশ হাজার বছরের সমতুল্য।
সকল আয়াত 44 টি আয়াত