সূরা আত-তাওবাহ
وَمَا كَانَ ٱللَّهُ لِيُضِلَّ قَوْمًۢا بَعْدَ إِذْ هَدَىٰهُمْ حَتَّىٰ يُبَيِّنَ لَهُم مَّا يَتَّقُونَ ۚ إِنَّ ٱللَّهَ بِكُلِّ شَىْءٍ عَلِيمٌ
Wa mā kānallāhu liyuḍilla qaumam ba‘da iż hadāhum ḥattā yubayyina lahum mā yattaqūn(a), innallāha bikulli syai'in ‘alīm(un).
আর আল্লাহ কোন জাতিকে হেদায়েত করার পর পথভ্রষ্ট করেন না যতক্ষণ না তাদের জন্য পরিষ্কারভাবে বলে দেন সেসব বিষয় যা থেকে তাদের বেঁচে থাকা দরকার। নিঃসন্দেহে আল্লাহ সব বিষয়ে ওয়াকেফহাল।
📝 ফুটনোট / টিকা
337) কোনো বান্দাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা কেবল তার পথভ্রষ্টতার কারণে শাস্তি দেবেন না, যতক্ষণ না সেই বান্দাহ এমন কোনো আদেশ লঙ্ঘন করে যা তাকে স্পষ্ট করে বুঝিয়ে দেওয়া হয়েছে।