সূরা ত্বা-হা
قَالَ بَصُرْتُ بِمَا لَمْ يَبْصُرُوا۟ بِهِۦ فَقَبَضْتُ قَبْضَةً مِّنْ أَثَرِ ٱلرَّسُولِ فَنَبَذْتُهَا وَكَذَٰلِكَ سَوَّلَتْ لِى نَفْسِى
Qāla baṣurtu bimā lam yabṣurū bihī fa qabaḍtu qabḍatam min aṡarir-rasūli fa nabażtuhā wa każālika sawwalat lī nafsī.
সে বললঃ আমি দেখলাম যা অন্যেরা দেখেনি। অতঃপর আমি সেই প্রেরিত ব্যক্তির পদচিহেߦ#2480; নীচ থেকে এক মুঠি মাটি নিয়ে নিলাম। অতঃপর আমি তা নিক্ষেপ করলাম। আমাকে আমার মন এই মন্ত্রণাই দিল।
📝 ফুটনোট / টিকা
479) জুমহুর উলামা তথা অধিকাংশ আলেমের মতে, 'রাসূলের পদচিহ্ন' (আসারুর রাসূল) বলতে জিবরাইল (আ.)-এর ঘোড়ার খুরের চিহ্নকে বোঝানো হয়েছে। এই মতানুসারে, সামিরী সেই খুরের চিহ্নের স্থান থেকে এক মুঠো মাটি তুলে নেয় এবং তা গলানো স্বর্ণালঙ্কার দিয়ে তৈরি বাছুরের মূর্তিটির দিকে ছুড়ে মারে, যার ফলে মূর্তিটি থেকে আওয়াজ বের হতে থাকে। অন্যদিকে, অল্প কিছু মুফাসসিরের মতে, এখানে 'রাসূলের পদচিহ্ন' বলতে তাঁর শিক্ষা ও আদর্শকে বোঝানো হয়েছে। এই ব্যাখ্যা অনুযায়ী, সামিরী হযরত মুসা (আ.)-এর শিক্ষার কিছু অংশ গ্রহণ করেছিল এবং পরবর্তীতে তা বর্জন করার মাধ্যমে সে পথভ্রষ্ট হয়ে যায়।