সূরা আল-কাসাস
أَفَمَن وَعَدْنَـٰهُ وَعْدًا حَسَنًا فَهُوَ لَـٰقِيهِ كَمَن مَّتَّعْنَـٰهُ مَتَـٰعَ ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا ثُمَّ هُوَ يَوْمَ ٱلْقِيَـٰمَةِ مِنَ ٱلْمُحْضَرِينَ
Afamaw wa‘adnāhu wa‘dan ḥasanan fahuwa lāqīhi kamam matta‘nāhu matā‘al-ḥayātid-dun-yā ṡumma huwa yaumal-qiyāmati minal-muḥḍarīn(a).
যাকে আমি উত্তম প্রতিশ্রুতি দিয়েছি, যা সে পাবে, সে কি ঐ ব্যক্তির সমান, যাকে আমি পার্থিব জীবনের ভোগ-সম্ভার দিয়েছি, অতঃপর তাকে কেয়ামতের দিন অপরাধীরূপে হাযির করা হবে?
📝 ফুটনোট / টিকা
566) তারা হলো এমন লোক যাদের পার্থিব ভোগ-বিলাস ও নেয়ামত দান করা হয়েছিল, কিন্তু তারা তা আখিরাতের কল্যাণ ও মুক্তি অন্বেষণে ব্যয় করেনি। পরকালে তাদের টেনে-হেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে।