সূরা আল-কাসাস
وَأَخِى هَـٰرُونُ هُوَ أَفْصَحُ مِنِّى لِسَانًا فَأَرْسِلْهُ مَعِىَ رِدْءًا يُصَدِّقُنِىٓ ۖ إِنِّىٓ أَخَافُ أَن يُكَذِّبُونِ
Wa akhī hārūnu huwa afṣaḥu minnī lisānan fa'arsilhu ma‘iya rid'ay yuṣaddiqunī, innī akhāfu ay yukażżibūn(i).
আমার ভাই হারুণ, সে আমা অপেক্ষা প্রাঞ্জলভাষী। অতএব, তাকে আমার সাথে সাহায্যের জন্যে প্রেরণ করুন। সে আমাকে সমর্থন জানাবে। আমি আশংকা করি যে, তারা আমাকে মিথ্যাবাদী বলবে।
📝 ফুটনোট / টিকা
564) ফেরাউনের প্রতি জড়তা বা ভয় থাকার পাশাপাশি নবী মুসা (আ.) নিজের জিহ্বায় কিছুটা অস্পষ্টতা (ভাষার জড়তা) অনুভব করতেন। তাই তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার কাছে প্রার্থনা করেছিলেন যেন তাঁর সাথে হারুন (আ.)-কেও নবী হিসেবে প্রেরণ করা হয়, যিনি তাঁর চেয়েও অধিক স্পষ্টভাষী ছিলেন।