সূরা আল-কাসাস
وَكَمْ أَهْلَكْنَا مِن قَرْيَةٍۭ بَطِرَتْ مَعِيشَتَهَا ۖ فَتِلْكَ مَسَـٰكِنُهُمْ لَمْ تُسْكَن مِّنۢ بَعْدِهِمْ إِلَّا قَلِيلًا ۖ وَكُنَّا نَحْنُ ٱلْوَٰرِثِينَ
Wa kam ahlaknā min qaryatim baṭirat ma‘īsyatahā, fatilka masākinuhum lam tuskam mim ba‘dihim illā qalīlā(n), wa kunnā naḥnul-wāriṡīn(a).
আমি অনেক জনপদ ধবংস করেছি, যার অধিবাসীরা তাদের জীবন যাপনে মদমত্ত ছিল। এগুলোই এখন তাদের ঘর-বাড়ী। তাদের পর এগুলোতে মানুষ সামান্যই বসবাস করেছে। অবশেষে আমিই মালিক রয়েছি।
📝 ফুটনোট / টিকা
565) অধিবাসীরা ধ্বংস হয়ে যাওয়ার পর সেই স্থানটি জনশূন্য ও পরিত্যক্ত হয়ে পড়ে এবং তা আর কখনো আবাদ করা হয়নি, ফলে পরিশেষে তা তার প্রকৃত মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার নিকটেই প্রত্যাবর্তন করল।