সূরা আল-মায়িদাহ

يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تُحِلُّوا۟ شَعَـٰٓئِرَ ٱللَّهِ وَلَا ٱلشَّهْرَ ٱلْحَرَامَ وَلَا ٱلْهَدْىَ وَلَا ٱلْقَلَـٰٓئِدَ وَلَآ ءَآمِّينَ ٱلْبَيْتَ ٱلْحَرَامَ يَبْتَغُونَ فَضْلًا مِّن رَّبِّهِمْ وَرِضْوَٰنًا ۚ وَإِذَا حَلَلْتُمْ فَٱصْطَادُوا۟ ۚ وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَـَٔانُ قَوْمٍ أَن صَدُّوكُمْ عَنِ ٱلْمَسْجِدِ ٱلْحَرَامِ أَن تَعْتَدُوا۟ ۘ وَتَعَاوَنُوا۟ عَلَى ٱلْبِرِّ وَٱلتَّقْوَىٰ ۖ وَلَا تَعَاوَنُوا۟ عَلَى ٱلْإِثْمِ وَٱلْعُدْوَٰنِ ۚ وَٱتَّقُوا۟ ٱللَّهَ ۖ إِنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلْعِقَابِ

Yā ayyuhal-lażīna āmanū lā tuḥillū sya‘ā'irallāhi wa lasy-syahral-ḥarāma wa lal-hadya wa lal-qalā'ida wa lā āmmīnal-baital-ḥarāma yabtagūna faḍlam mir rabbihim wa riḍwānā(n), wa iżā ḥalaltum faṣṭādū, wa lā yajrimannakum syana'ānu qaumin an ṣaddūkum ‘anil- asjidil-ḥarāmi an ta‘tadū, wa ta‘āwanū ‘alal-birri wat-taqwā, wa lā ta‘āwanū ‘alal-iṡmi wal-‘udwān(i), wattaqullāh(a), innallāha syadīdul-‘iqāb(i).

হে মুমিনগণ! হালাল মনে করো না আল্লাহর নিদর্শনসমূহ এবং সম্মানিত মাসসমূহকে এবং হরমে কুরবানীর জন্যে নির্দিষ্ট জন্তুকে এবং ঐসব জন্তুকে, যাদের গলায় কন্ঠাভরণ রয়েছে এবং ঐসব লোককে যারা সম্মানিত গৃহ অভিমুখে যাচ্ছে, যারা স্বীয় পালনকর্তার অনুগ্রহ ও সন্তুষ্টি কামনা করে। যখন তোমরা এহরাম থেকে বের হয়ে আস, তখন শিকার কর। যারা পবিত্র মসজিদ থেকে তোমাদেরকে বাধা প্রদান করেছিল, সেই সম্প্রদায়ের শুত্রুতা যেন তোমাদেরকে সীমালঙ্ঘনে প্ররোচিত না করে। সৎকর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা।

📝 ফুটনোট / টিকা
193) আল্লাহর মহিমান্বিত নিদর্শনসমূহ (শায়াইরুল্লাহ) বলতে হজের অংশ হিসেবে সম্পাদিত সকল আমল বা আনুষ্ঠানিকতাকে বোঝায়, যেমন তাওয়াফ ও সাঈ করার নিয়মাবলী এবং এগুলো সম্পাদনের স্থানসমূহ, যেমন কাবা, সাফা ও মারওয়া। 194) সম্মানিত মাসগুলো হলো জিলকদ, জিলহজ, মহররম এবং রজব। এই মাসগুলোতে যুদ্ধবিগ্রহ করা নিষিদ্ধ। 195) হাদি (Hadyu) হলো সেই পশু যা হজের কোনো ওয়াজিব কাজ ছুটে যাওয়ার ক্ষতিপূরণ (দম) হিসেবে অথবা হজের ইহরাম অবস্থায় কোনো নিষিদ্ধ কাজ করার দণ্ডস্বরূপ জবেহ করা হয়। 196) কালাইদ (Qalā’id) হলো হাদির সেই সমস্ত পশু যেগুলোর গলায় মালা বা চিহ্ন পরিয়ে দেওয়া হয়েছে, যা নির্দেশ করে যে এই পশুগুলোকে কাবার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য নির্ধারিত করা হয়েছে। 197) এখানে 'অনুগ্রহ' বলতে হজ যাত্রার সফরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক প্রদত্ত পার্থিব লাভ বা ফায়দাকে বোঝানো হয়েছে, আর তাঁর 'সন্তুষ্টি' বলতে বোঝানো হয়েছে হজের বিপরীতে তিনি যে সওয়াব বা প্রতিদান দান করবেন।

সকল আয়াত 120 টি আয়াত
আজই পড়া শুরু করুন

কুরআন পড়া আপনার দৈনন্দিন রুটিনের অংশ করুন। কুরআন টুডে আপনাকে বিভ্রান্তি ছাড়াই পড়া চালিয়ে যেতে সাহায্য করে, একটি সহজ, দ্রুত, ব্যক্তিগত এবং আরামদায়ক অভিজ্ঞতার সাথে।