সূরা আল-মায়িদাহ

يَسْـَٔلُونَكَ مَاذَآ أُحِلَّ لَهُمْ ۖ قُلْ أُحِلَّ لَكُمُ ٱلطَّيِّبَـٰتُ ۙ وَمَا عَلَّمْتُم مِّنَ ٱلْجَوَارِحِ مُكَلِّبِينَ تُعَلِّمُونَهُنَّ مِمَّا عَلَّمَكُمُ ٱللَّهُ ۖ فَكُلُوا۟ مِمَّآ أَمْسَكْنَ عَلَيْكُمْ وَٱذْكُرُوا۟ ٱسْمَ ٱللَّهِ عَلَيْهِ ۖ وَٱتَّقُوا۟ ٱللَّهَ ۚ إِنَّ ٱللَّهَ سَرِيعُ ٱلْحِسَابِ

Yas'alūnaka māżā uḥilla lahum, qul uḥilla lakumuṭ-ṭayyibāt(u), wa mā ‘allamtum minal-jawāriḥi mukallibīna tu‘allimūnahunna mimmā ‘allamakumullāhu fa kulū mimmā amsakna ‘alaikum ważkurusmallāhi ‘alaih(i), wattaqullāh(a), innallāha sarī‘ul-ḥisāb(i).

তারা আপনাকে জিজ্ঞেস করে যে, কি বস্তু তাদের জন্যে হালাল? বলে দিন, তোমাদের জন্যে পবিত্র বস্তুসমূহ হালাল করা হয়েছে। যেসব শিকারী জন্তুকে তোমরা প্রশিক্ষণ দান কর শিকারের প্রতি প্রেরণের জন্যে এবং ওদেরকে ঐ পদ্ধতিতে প্রশিক্ষণ দাও, যা আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিয়েছেন। এমন শিকারী জন্তু যে শিকারকে তোমাদের জন্যে ধরে রাখে, তা খাও এবং তার উপর আল্লাহর নাম উচ্চারণ কর। আল্লাহকে ভয় করতে থাক। নিশ্চয় আল্লাহ সত্ত্বর হিসাব গ্রহণকারী।

📝 ফুটনোট / টিকা
201) এর অর্থ হলো সেই শিকারকৃত পশু, যা এমন কোনো শিকারী জন্তু দ্বারা ধরা হয়েছে যাকে তার মালিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে শিকারের জন্য ছেড়ে দিয়েছিল এবং সেই শিকারী জন্তুটি নিজে ওই শিকারের কোনো অংশ খায়নি।

সকল আয়াত 120 টি আয়াত
আজই পড়া শুরু করুন

কুরআন পড়া আপনার দৈনন্দিন রুটিনের অংশ করুন। কুরআন টুডে আপনাকে বিভ্রান্তি ছাড়াই পড়া চালিয়ে যেতে সাহায্য করে, একটি সহজ, দ্রুত, ব্যক্তিগত এবং আরামদায়ক অভিজ্ঞতার সাথে।