সূরা আল-আনআম

وَلَا تَطْرُدِ ٱلَّذِينَ يَدْعُونَ رَبَّهُم بِٱلْغَدَوٰةِ وَٱلْعَشِىِّ يُرِيدُونَ وَجْهَهُۥ ۖ مَا عَلَيْكَ مِنْ حِسَابِهِم مِّن شَىْءٍ وَمَا مِنْ حِسَابِكَ عَلَيْهِم مِّن شَىْءٍ فَتَطْرُدَهُمْ فَتَكُونَ مِنَ ٱلظَّـٰلِمِينَ

Wa lā taṭrudil-lażīna yad‘ūna rabbahum bil-gadāti wal-‘asyiyyi yurīdūna wajhah(ū), mā ‘alaika min ḥisābihim min syai'iw wa mā min ḥisābika ‘alaihim min syai'in fa taṭrudahum fa takūna minaẓ-ẓālimīn(a).

আর তাদেরকে বিতাড়িত করবেন না, যারা সকাল-বিকাল স্বীয় পালকর্তার এবাদত করে, তাঁর সন্তুষ্টি কামনা করে। তাদের হিসাব বিন্দুমাত্রও আপনার দায়িত্বে নয় এবং আপনার হিসাব বিন্দুমাত্রও তাদের দায়িত্বে নয় যে, আপনি তাদেরকে বিতাড়িত করবেন। নতুবা আপনি অবিচারকারীদের অন্তর্ভূক্ত হয়ে যাবেন।

📝 ফুটনোট / টিকা
245) যখন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এমন কয়েকজন মুমিনের সাথে বসেছিলেন যাদের কুরাইশরা তুচ্ছ ও দরিদ্র মনে করত, তখন কুরাইশদের কয়েকজন নেতা রাসূলুল্লাহর সাথে কথা বলতে এল। তারা ওই মুমিনদের সাথে বসতে অস্বীকৃতি জানাল এবং রাসূলুল্লাহর ওপর চাপ দিল যেন তিনি তাদের তাড়িয়ে দেন, যাতে তারা আরামদায়কভাবে রাসূলুল্লাহর সাথে কথা বলতে পারে। এই মনোভাবের ওপর নিন্দা জানিয়ে (সতর্কবার্তা হিসেবে) এই আয়াত নাজিল হয়।

সকল আয়াত 165 টি আয়াত
আজই পড়া শুরু করুন

কুরআন পড়া আপনার দৈনন্দিন রুটিনের অংশ করুন। কুরআন টুডে আপনাকে বিভ্রান্তি ছাড়াই পড়া চালিয়ে যেতে সাহায্য করে, একটি সহজ, দ্রুত, ব্যক্তিগত এবং আরামদায়ক অভিজ্ঞতার সাথে।