সূরা আল-আ'রাফ
فَلَمَّآ ءَاتَىٰهُمَا صَـٰلِحًا جَعَلَا لَهُۥ شُرَكَآءَ فِيمَآ ءَاتَىٰهُمَا ۚ فَتَعَـٰلَى ٱللَّهُ عَمَّا يُشْرِكُونَ
Falammā ātāhumā ṣāliḥan ja‘alā lahū syurakā'a fīmā ātāhumā, fa ta‘ālallāhu ‘ammā yusyrikūn(a).
অতঃপর তাদেরকে যখন সুস্থ ও ভাল দান করা হল, তখন দানকৃত বিষয়ে তার অংশীদার তৈরী করতে লাগল। বস্তুতঃ আল্লাহ তাদের শরীক সাব্যস্ত করা থেকে বহু উর্ধে।
📝 ফুটনোট / টিকা
300) মুশরিকদের দৃষ্টিতে তাদের সন্তানলাভ কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহেই হতো না, বরং তাদের পূজিত মূর্তিসমূহের আশীর্বাদেও হতো বলে তারা বিশ্বাস করত। এই কারণেই তারা তাদের সন্তানদের নাম রাখত আবদুল উজ্জা (উজ্জার দাস), আবদু মানাত (মানাতের দাস), আব্দুশ শামস (সূর্যের দাস) ইত্যাদি।