সূরা আল-আ'রাফ
وَإِلَىٰ مَدْيَنَ أَخَاهُمْ شُعَيْبًا ۗ قَالَ يَـٰقَوْمِ ٱعْبُدُوا۟ ٱللَّهَ مَا لَكُم مِّنْ إِلَـٰهٍ غَيْرُهُۥ ۖ قَدْ جَآءَتْكُم بَيِّنَةٌ مِّن رَّبِّكُمْ ۖ فَأَوْفُوا۟ ٱلْكَيْلَ وَٱلْمِيزَانَ وَلَا تَبْخَسُوا۟ ٱلنَّاسَ أَشْيَآءَهُمْ وَلَا تُفْسِدُوا۟ فِى ٱلْأَرْضِ بَعْدَ إِصْلَـٰحِهَا ۚ ذَٰلِكُمْ خَيْرٌ لَّكُمْ إِن كُنتُم مُّؤْمِنِينَ
Wa ilā madyana akhāhum syu‘aibā(n), qāla yā qaumi‘budullāha mā lakum min ilāhin gairuh(ū), qad jā'atkum bayyinatum mir rabbikum fa auful-kaila wal-mīzāna wa lā tabkhasun-nāsa asy-yā'ahum wa lā tufsidū fil-arḍi ba‘da iṣlāḥihā, żālikum khairul lakum in kuntum mu'minīn(a).
আমি মাদইয়ানের প্রতি তাদের ভাই শোয়ায়েবকে প্রেরণ করেছি। সে বললঃ হে আমার সম্প্রদায়! তোমরা আল্লাহর এবাদত কর। তিনি ব্যতীত তোমাদের কোন উপাস্য নেই। তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে প্রমাণ এসে গেছে। অতএব তোমরা মাপ ও ওজন পূর্ন কর এবং মানুষকে তাদের দ্রব্যদি কম দিয়ো না এবং ভুপৃষ্টের সংস্কার সাধন করার পর তাতে অনর্থ সৃষ্টি করো না। এই হল তোমাদের জন্যে কল্যাণকর, যদি তোমরা বিশ্বাসী হও।
📝 ফুটনোট / টিকা
276) মাদইয়ান মূলত হযরত ইব্রাহিম (আলাইহিস সালাম)-এর তৃতীয় স্ত্রী ক্বাতুরার গর্ভজাত পুত্রের নাম ছিল। মাদইয়ান হযরত লুত (আলাইহিস সালাম)-এর কন্যার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। পরবর্তীতে, "মাদইয়ান" শব্দটি মাদইয়ানের বংশধরদের থেকে উদ্ভূত গোত্রের নাম হিসেবে ব্যবহৃত হতে থাকে। তারা সিনাই মরুভূমির দক্ষিণ-পূর্বে লোহিত সাগরের উপকূলে, অর্থাৎ হিজাজ (সুনির্দিষ্টভাবে সৌদি আরবের তাবুক) এবং আকাবা উপসাগরের মধ্যবর্তী অঞ্চলে বসবাস করত। 277) অর্থাৎ নবীগণের আনীত শরীয়ত ও বিধানের মাধ্যমে সংশোধন এবং তাঁদের স্থলাভিষিক্ত উত্তরসূরিদের দ্বারা তার ধারাবাহিকতা রক্ষা।