সূরা আল-বাকারা
رَبَّنَا وَٱبْعَثْ فِيهِمْ رَسُولًا مِّنْهُمْ يَتْلُوا۟ عَلَيْهِمْ ءَايَـٰتِكَ وَيُعَلِّمُهُمُ ٱلْكِتَـٰبَ وَٱلْحِكْمَةَ وَيُزَكِّيهِمْ ۚ إِنَّكَ أَنتَ ٱلْعَزِيزُ ٱلْحَكِيمُ
Rabbanā wab‘aṡ fīhim rasūlam minhum yatlū ‘alaihim āyātika wa yu‘allimuhumul-kitāba wal-ḥikmata wa yuzakkīhim, innaka antal-‘azīzul-ḥakīm(u).
হে পরওয়ারদেগার! তাদের মধ্যে থেকেই তাদের নিকট একজন পয়গম্বর প্রেরণ করুণ যিনি তাদের কাছে তোমার আয়াতসমূহ তেলাওয়াত করবেন, তাদেরকে কিতাব ও হেকমত শিক্ষা দিবেন। এবং তাদের পবিত্র করবেন। নিশ্চয় তুমিই পরাক্রমশালী হেকমতওয়ালা।
📝 ফুটনোট / টিকা
38) 'হিকমাহ' (প্রজ্ঞা) শব্দের অর্থগুলোর মধ্যে রয়েছে—সুন্নাহ, দ্বীনের শিক্ষার গভীর অনুধাবন, সত্য, নির্ভুল ও সুনির্দিষ্ট কথাবার্তা, আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার প্রতি ভীতি, নবুওয়াত, রিসালাত, বুদ্ধি এবং জ্ঞান ও আমলের (প্রয়োগ) মধ্যকার সামঞ্জস্য।