সূরা আল-বাকারা
۞ وَٱذْكُرُوا۟ ٱللَّهَ فِىٓ أَيَّامٍ مَّعْدُودَٰتٍ ۚ فَمَن تَعَجَّلَ فِى يَوْمَيْنِ فَلَآ إِثْمَ عَلَيْهِ وَمَن تَأَخَّرَ فَلَآ إِثْمَ عَلَيْهِ ۚ لِمَنِ ٱتَّقَىٰ ۗ وَٱتَّقُوا۟ ٱللَّهَ وَٱعْلَمُوٓا۟ أَنَّكُمْ إِلَيْهِ تُحْشَرُونَ
Ważkurullāha fī ayyāmim ma‘dūdāt(in), faman ta‘ajjala fī yaumaini falā iṡma ‘alaih(i), wa man ta'akhkhara falā iṡma ‘alaihi limanittaqā, wattaqullāha wa‘lamū annakum ilaihi tuḥsyarūn(a).
আর স্মরণ কর আল্লাহকে নির্দিষ্ট সংখ্যক কয়েকটি দিনে। অতঃপর যে লোক তাড়াহুড়া করে চলে যাবে শুধু দু, দিনের মধ্যে, তার জন্যে কোন পাপ নেই। আর যে লোক থেকে যাবে তাঁর উপর কোন পাপ নেই, অবশ্য যারা ভয় করে। আর তোমরা আল্লাহকে ভয় করতে থাক এবং নিশ্চিত জেনে রাখ, তোমরা সবাই তার সামনে সমবেত হবে।
📝 ফুটনোট / টিকা
61) এখানে জিকির বলতে তাকবির, তাসবিহ, তাহমিদ ইত্যাদি পাঠ করাকে বোঝায়। আর "কয়েকটি নির্দিষ্ট দিন" বলতে আইয়ামে তাশরিককে বোঝানো হয়েছে, যা হলো ঈদুল আজহার পরবর্তী তিন দিন (১১, ১২ ও ১৩ জিলহজ)। 62) এই আয়াতে "তাড়াতাড়ি করা" বা শীঘ্র প্রস্থানের অর্থ হলো ১২ জিলহজ সূর্যাস্তের পূর্বে মিনা ত্যাগ করা (নাফরে আউয়াল)। আর "বিলম্ব করা" বা পরে প্রস্থানের অর্থ হলো ১৩ জিলহজ মিনা ত্যাগ করা (নাফরে সানি)।