সূরা আল-বাকারা
يَـٰبَنِىٓ إِسْرَٰٓءِيلَ ٱذْكُرُوا۟ نِعْمَتِىَ ٱلَّتِىٓ أَنْعَمْتُ عَلَيْكُمْ وَأَوْفُوا۟ بِعَهْدِىٓ أُوفِ بِعَهْدِكُمْ وَإِيَّـٰىَ فَٱرْهَبُونِ
Yā banī isrā'īlażkurū ni‘matiyal-latī an‘amtu ‘alaikum wa aufū bi‘ahdī ūfi bi‘ahdikum, wa iyyāya farhabūn(i).
হে বনী-ইসরাঈলগণ, তোমরা স্মরণ কর আমার সে অনুগ্রহ যা আমি তোমাদের প্রতি করেছি এবং তোমরা পূরণ কর আমার সাথে কৃত প্রতিজ্ঞা, তাহলে আমি তোমাদেরকে প্রদত্ত প্রতিশ্রুতি পূরণ করব। আর ভয় কর আমাকেই।
📝 ফুটনোট / টিকা
19) ইসরাইল হলো হযরত ইয়াকুব (আ.)-এর অপর নাম। অতএব, বনী ইসরাইল হলো হযরত ইয়াকুব (আ.)-এর বংশধর, যারা বর্তমানে ইহুদি জাতি হিসেবে পরিচিত। 20) আল্লাহর সাথে বনী ইসরাইলের অঙ্গীকারসমূহের মধ্যে অন্যতম ছিল—একমাত্র তাঁরই ইবাদত করা, তাঁর সাথে শরিক না করা এবং তাওরাতে যেভাবে উল্লেখ রয়েছে সেই অনুযায়ী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর প্রতি ঈমান আনা।