সূরা আল-বাকারা
فَمَنْ خَافَ مِن مُّوصٍ جَنَفًا أَوْ إِثْمًا فَأَصْلَحَ بَيْنَهُمْ فَلَآ إِثْمَ عَلَيْهِ ۚ إِنَّ ٱللَّهَ غَفُورٌ رَّحِيمٌ
Faman khāfa mim mūṣin janafan au iṡman fa aṣlaḥa bainahum falā iṡma ‘alaih(i), innallāha gafūrur raḥīm(un).
যদি কেউ ওসীয়তকারীর পক্ষ থেকে আশংকা করে পক্ষপাতিত্বের অথবা কোন অপরাধমূলক সিদ্ধান্তের এবং তাদের মধ্যে মীমাংসা করে দেয়, তবে তার কোন গোনাহ হবে না। নিশ্চয় আল্লাহ তা’আলা ক্ষমাশীল, অতি দয়ালু।
📝 ফুটনোট / টিকা
50) এখানে মীমাংসা বা সংশোধন করার অর্থ হলো—যে ব্যক্তি অসিয়ত বা উইল করছেন, তাকে ধর্মীয় বিধান অনুযায়ী অসিয়তের ক্ষেত্রে সম্পূর্ণ ন্যায়পরায়ণতা বজায় রাখার নির্দেশ দেওয়া।