সূরা আল-বাকারা
وَقُلْنَا يَـٰٓـَٔادَمُ ٱسْكُنْ أَنتَ وَزَوْجُكَ ٱلْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَـٰذِهِ ٱلشَّجَرَةَ فَتَكُونَا مِنَ ٱلظَّـٰلِمِينَ
Wa qulnā yā ādamuskun anta wa zaujukal-jannata wa kulā minhā ragadan ḥaiṡu syi'tumā, wa lā taqrabā hāżihisy-syajarata fa takūnā minaẓ-ẓālimīn(a).
এবং আমি আদমকে হুকুম করলাম যে, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করতে থাক এবং ওখানে যা চাও, যেখান থেকে চাও, পরিতৃপ্তিসহ খেতে থাক, কিন্তু এ গাছের নিকটবর্তী হয়ো না। অন্যথায় তোমরা যালিমদের অন্তর্ভূক্ত হয়ে পড়বে।
📝 ফুটনোট / টিকা
15) শয়তান হযরত আদম (আ.)-কে এই বলে প্রতারিত করেছিল যে, যে ব্যক্তি সেই গাছের ফল খাবে সে জান্নাতে চিরকাল থাকবে (দেখুন সূরা ত্বোয়া-হা/২০: ১২০)। 16) অর্থাৎ যারা এমন অন্যায় বা জুলুম করে যার ফলে তাদের নিজেদের কিংবা অন্যদের ক্ষতি হয়।