সূরা আল-বাকারা
وَإِذْ قَالَ مُوسَىٰ لِقَوْمِهِۦ يَـٰقَوْمِ إِنَّكُمْ ظَلَمْتُمْ أَنفُسَكُم بِٱتِّخَاذِكُمُ ٱلْعِجْلَ فَتُوبُوٓا۟ إِلَىٰ بَارِئِكُمْ فَٱقْتُلُوٓا۟ أَنفُسَكُمْ ذَٰلِكُمْ خَيْرٌ لَّكُمْ عِندَ بَارِئِكُمْ فَتَابَ عَلَيْكُمْ ۚ إِنَّهُۥ هُوَ ٱلتَّوَّابُ ٱلرَّحِيمُ
Wa iż qāla mūsā liqaumihī yā qaumi innakum ẓalamtum anfusakum bittikhāżikumul- ‘ijla fatūbū ilā bāri'ikum faqtulū anfusakum, żālikum khairul lakum ‘inda bāri'ikum, fatāba ‘alaikum, innahū huwat-tawwābur-raḥīm(u).
আর যখন মূসা তার সম্প্রদায়কে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা তোমাদেরই ক্ষতিসাধন করেছ এই গোবৎস নির্মাণ করে। কাজেই এখন তওবা কর স্বীয় স্রষ্টার প্রতি এবং নিজ নিজ প্রাণ বিসর্জন দাও। এটাই তোমাদের জন্য কল্যাণকর তোমাদের স্রষ্টার নিকট। তারপর তোমাদের প্রতি লক্ষ্য করা হল। নিঃসন্দেহে তিনিই ক্ষমাকারী, অত্যন্ত মেহেরবান।
📝 ফুটনোট / টিকা
27) কোনো কোনো মুফাসসিরের মতে, এই আয়াতে নিজেদের হত্যা করার নির্দেশের অর্থ হলো—যারা বাছুর-মূর্তির উপাসনা করেনি, তাদের প্রতি নির্দেশ যেন তারা উপাসনাকারীদের হত্যা করে। তবে এই নির্দেশটিকে এভাবেও বোঝা যেতে পারে যে, যারা বাছুর-মূর্তির উপাসনা করেছিল তাদের প্রতি নির্দেশ যেন তারা আল্লাহর কাছে তওবা স্বরূপ একে অপরকে হত্যা করে বা নিজেদের জীবন উৎসর্গ করে।