সূরা আল-বাকারা
إِنَّ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَٱلَّذِينَ هَادُوا۟ وَٱلنَّصَـٰرَىٰ وَٱلصَّـٰبِـِٔينَ مَنْ ءَامَنَ بِٱللَّهِ وَٱلْيَوْمِ ٱلْـَٔاخِرِ وَعَمِلَ صَـٰلِحًا فَلَهُمْ أَجْرُهُمْ عِندَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ
Innal-lażīna āmanū wal-lażīna hādū wan-naṣārā waṣ-ṣābi'īna man āmana billāhi wal- yaumil-ākhiri wa ‘amila ṣāliḥan fa lahum ajruhum ‘inda rabbihim, wa lā khaufun ‘alaihim wa lā hum yaḥzanūn(a).
নিঃসন্দেহে যারা মুসলমান হয়েছে এবং যারা ইহুদী, নাসারা ও সাবেঈন, (তাদের মধ্য থেকে) যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি ও কিয়ামত দিবসের প্রতি এবং সৎকাজ করেছে, তাদের জন্য রয়েছে তার সওয়াব তাদের পালনকর্তার কাছে। আর তাদের কোনই ভয়-ভীতি নেই, তারা দুঃখিতও হবে না।
📝 ফুটনোট / টিকা
29) সাবিঈন হলো পূর্ববর্তী এমন এক সম্প্রদায় যারা এক পরমেশ্বরে (আল্লাহ) বিশ্বাসী ছিল, কিন্তু কোনো নির্দিষ্ট ধর্মাবলম্বী ছিল না। 30) এই আয়াতটি মূলত নিজ নিজ যুগে প্রত্যেক উম্মতের জন্য একটি সাধারণ বিধান। উদাহরণস্বরূপ, হযরত মুসা (আ.)-এর আমলের ইহুদি সম্প্রদায় এবং হযরত ঈসা (আ.)-এর আমলের খ্রিস্টান সম্প্রদায়।