সূরা আল-বাকারা
ٱلَّذِينَ ءَاتَيْنَـٰهُمُ ٱلْكِتَـٰبَ يَعْرِفُونَهُۥ كَمَا يَعْرِفُونَ أَبْنَآءَهُمْ ۖ وَإِنَّ فَرِيقًا مِّنْهُمْ لَيَكْتُمُونَ ٱلْحَقَّ وَهُمْ يَعْلَمُونَ
Allażīna ātaināhumul-kitāba ya‘rifūnahū kamā ya‘rifūna abnā'ahum, wa inna farīqam minhum layaktumūnal-ḥaqqa wa hum ya‘lamūn(a).
আমি যাদেরকে কিতাব দান করেছি, তারা তাকে চেনে, যেমন করে চেনে নিজেদের পুত্রদেরকে। আর নিশ্চয়ই তাদের একটি সম্প্রদায় জেনে শুনে সত্যকে গোপন করে।
📝 ফুটনোট / টিকা
42) ইহুদি ও খ্রিস্টানেরা নবী মুহাম্মদ (সা.)-এর নবুওয়াত ও তাঁর বৈশিষ্ট্যসমূহ খুব ভালোভাবে জানত, কারণ তাদের তাওরাত ও ইঞ্জিল কিতাবে এ বিষয়ে অত্যন্ত স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছিল।