সূরা আল-বাকারা

وَإِن طَلَّقْتُمُوهُنَّ مِن قَبْلِ أَن تَمَسُّوهُنَّ وَقَدْ فَرَضْتُمْ لَهُنَّ فَرِيضَةً فَنِصْفُ مَا فَرَضْتُمْ إِلَّآ أَن يَعْفُونَ أَوْ يَعْفُوَا۟ ٱلَّذِى بِيَدِهِۦ عُقْدَةُ ٱلنِّكَاحِ ۚ وَأَن تَعْفُوٓا۟ أَقْرَبُ لِلتَّقْوَىٰ ۚ وَلَا تَنسَوُا۟ ٱلْفَضْلَ بَيْنَكُمْ ۚ إِنَّ ٱللَّهَ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ

Wa in ṭallaqtumūhunna min qabli an tamassūhunna wa qad faraḍtum lahunna farīḍatan faniṣfu mā faraḍtum illā ay ya‘fūna au ya‘fuwal-lażī biyadihī ‘uqdatun-nikāḥ(i), wa an ta‘fū aqrabu lit-taqwā, wa lā tansawul-faḍla bainakum, innallāha bimā ta‘malūna baṣīr(un).

আর যদি মোহর সাব্যস্ত করার পর স্পর্শ করার পূর্বে তালাক দিয়ে দাও, তাহলে যে, মোহর সাব্যস্ত করা হয়েছে তার অর্ধেক দিয়ে দিতে হবে। অবশ্য যদি নারীরা ক্ষমা করে দেয় কিংবা বিয়ের বন্ধন যার অধিকারে সে (অর্থাৎ, স্বামী) যদি ক্ষমা করে দেয় তবে তা স্বতন্ত্র কথা। আর তোমরা পুরুষরা যদি ক্ষমা কর, তবে তা হবে পরহেযগারীর নিকটবর্তী। আর পারস্পরিক সহানুভূতির কথা বিস্মৃত হয়ো না। নিশ্চয় তোমরা যা কিছু কর আল্লাহ সেসবই অত্যন্ত ভাল করে দেখেন।

📝 ফুটনোট / টিকা
74) "যার হাতে বিবাহের বন্ধন রয়েছে" বলতে স্বামী অথবা ওয়ালি (অভিভাবক)-কে বোঝানো হয়েছে। যদি মোহরানার অংশ মওকুফকারী ব্যক্তি ওয়ালি হন, তবে স্বামী অর্ধেক মোহরানা পরিশোধের দায় থেকে অব্যাহতি পাবেন। আর যদি স্বামী তা মওকুফ করেন—অর্থাৎ তিনি নির্ধারিত সম্পূর্ণ মোহরানা পরিশোধ করার প্রতিশ্রুতি দেন—তবে তাকে পুরো মোহরানাই পরিশোধ করতে হবে। তবে, যে ওয়ালি এভাবে সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখেন তিনি কেবলই 'ওয়ালি মুজবির' (স্বেচ্ছাধিকারী অভিভাবক), অর্থাৎ এমন অভিভাবক যিনি কুমারী কন্যাকে বিয়ে দেওয়ার বিশেষ অধিকার রাখেন, যেমন আপন পিতা বা দাদা।

সকল আয়াত 286 টি আয়াত
আজই পড়া শুরু করুন

কুরআন পড়া আপনার দৈনন্দিন রুটিনের অংশ করুন। কুরআন টুডে আপনাকে বিভ্রান্তি ছাড়াই পড়া চালিয়ে যেতে সাহায্য করে, একটি সহজ, দ্রুত, ব্যক্তিগত এবং আরামদায়ক অভিজ্ঞতার সাথে।