সূরা আল-বাকারা
صِبْغَةَ ٱللَّهِ ۖ وَمَنْ أَحْسَنُ مِنَ ٱللَّهِ صِبْغَةً ۖ وَنَحْنُ لَهُۥ عَـٰبِدُونَ
Ṣibgatallāh(i), wa man aḥsanu minallāhi ṣibgataw wa naḥnu lahū ‘ābidūn(a).
আমরা আল্লাহর রং গ্রহণ করেছি। আল্লাহর রং এর চাইতে উত্তম রং আর কার হতে পারে?আমরা তাঁরই এবাদত করি।
📝 ফুটনোট / টিকা
39) 'সিবগাতুল্লাহ' শব্দের অর্থ হলো 'আল্লাহর রঙ'। এর দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার প্রতি এমন ঈমান আনা যার মধ্যে কোনো শিরকের মিশ্রণ নেই। এই পরিভাষাটি ব্যবহারের কারণ হলো, ঈমান অন্তরে এমনভাবে মিশে যায় যেভাবে কোনো রঙ কাপড়ের সুতার সাথে মিশে একাকার হয়ে যায়, এবং সেই রঙের প্রভাব যেমন কাপড়ে প্রকাশ পায় ঠিক তেমনি ঈমানের প্রভাব একজন মুমিনের জীবনে দৃশ্যমান হয়।